০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এমটিবির ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 16

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। তবে একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রয়োজনীয়তার অংশ হিসেবে ২০২৬ সালের প্রথম ছয় মাসের নিরীক্ষিত অন্তর্বর্তী আর্থিক বিবরণী অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৩৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৩০ জুলাই ডিএসইতে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) একই সময়ের আর্থিক তথ্য অনিরীক্ষিত হিসেবে প্রকাশ করেছিল ব্যাংকটি।

নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে এমটিবির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত ইপিএস ছিল ১ টাকা ৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, আলোচ্য ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৭ পয়সা। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে এনওসিএফপিএস ছিল ৪ টাকা ৭২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নগদ প্রবাহে বড় ধরনের বৃদ্ধি হয়েছে।

এদিকে ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এনএভিপিএস ছিল ২৮ টাকা ১১ পয়সা। অর্থাৎ ছয় মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ৫ পয়সা।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর করার আহ্বান অর্থমন্ত্রীর

এমটিবির ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে

প্রকাশিত : ১১:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬