০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন শেষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 39

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫২৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১৪ পয়েন্ট কমে ১০৯৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট কমে ২০৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৩৪ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৪৬ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টি কোম্পানির, বিপরীতে ১৭৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে লেনদেন শেষ

প্রকাশিত : ০৪:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬