দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৭ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩৬ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৩৫ হাজার ৫০২ টি শেয়ার ৫৩ বার হাত বদলের মাধ্যমে ৩৬ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সেনা ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৪ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 















