বিদায়ী সপ্তাহে (২০’সেপ্টেম্বর-২৪’সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৪৩.৫০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬.২০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৬ দশমিক ৭৬ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৬.৯০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিংয়ের ৬.৫২ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৬.৪০ শতাংশ, লুব-রেফের ৬.৩৪ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.১৬ শতাংশ, হামি ইন্ড্রাস্ট্রিজের ৬.০৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.৮৮ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৫.৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।
অনলাইন ডেস্ক 

















