ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ এবং তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 
























