০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পিকে হালদারের সহযোগী পিপলস লিজিংয়ের বদিউল আলম গ্রেফতার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্বিসেস লিমিটেডের বরখাস্ত হওয়া সাবেক ডেপুটি ম্যানেজার বদিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বদিউল আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার এজহারনামীয় আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস আবদুল আলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোহেল রানা নামে এক ব্যক্তি ২২১ জনের নাম উল্লেখ করে ১৪ দলীয় জোট এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ১৭৮ নম্বর আসামি বদিউল আলম।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ২০১৪ সালে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। পিপলস লিজিং এর একটি। নানা কৌশলে নামে-বেনামে ঋণ নিয়ে গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই বিপুল আর্থিক কেলেঙ্কারির পর নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এই পিপলস লিজিংয়েরই ডেপুটি ম্যানেজার ছিলেন বদিউল আলম। তার বিরুদ্ধেও অবৈধ অর্থ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে বরখাস্ত করে বিজ্ঞপ্তি দিয়েছিলো পিপলস লিজিংয়ের হেড অফিস।

জনপ্রিয় সংবাদ

পিকে হালদারের সহযোগী পিপলস লিজিংয়ের বদিউল আলম গ্রেফতার

প্রকাশিত : ১১:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫