০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সুপারনিউমেরারি পদ্ধতিতে বেসিক ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির দাবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 666

রাষ্ট্রমালিকানধীন বেসিক ব্যাংকে সুপারনিউমেরারি পদ্ধতিতে পদোন্নতির দাবি জানিয়েছে প্রায় তিন শতাধিক কর্মকর্তা।

সম্প্রতি এসব কর্মকর্তা নিজেদের দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ও চরম বৈষম্যের স্বীকার উল্লেখ করে সুপারনিউমেরারি পদ্ধতিতে পদোন্নতির দাবি জানিয়ে পরিচালনা পর্ষদ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

তারা বলছেন, রাষ্ট্রমালিকানধীন সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক যে পদ্ধতিতে পদোন্নতি দিয়েছে, বেসিক ব্যাংক সেই পদ্ধতিতে পদোন্নতি দিচ্ছে না। এই বাস্তবতায় তারা দ্রুত পদোন্নতি দাবি করেছেন। তারা বলেছেন, এর আগে বিভিন্ন অনিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই পরিস্থিতিতে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং চরম বৈষম্যের স্বীকার হচ্ছেন ‍উল্লেখ করে তাদের দ্রুত পদোন্নতি দেওয়া না হলে বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

বেসিক ব্যাংকের চেয়ারম্যান এবং পরিচালকদের দেয়া স্মারকলিপিতে এসব কর্মকর্তা বলেন, ২০১৭ সালের পর দীর্ঘসময় পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকার কারনে ২০২৩ ও ২০২৪ সালে নিয়মিত পদোন্নতি প্রদান স্বত্বেও ৭ থেকে ১২ বছর ব্যংকটিতে তিনশতাধিক কর্মকর্তা একই পদে বহাল আছেন। প্রচলিত পদোন্নতি নীতিমালার বেড়াজালে এই তিনশতাধিক কর্মকর্তাকে বৈষম্য এবং বঞ্চনার পরিবেশ থেকে বের করে আনা সম্ভব না হওয়ার কারনে ব্যাংকের কার্যক্রম ব্যহত হচ্ছে।

স্মারকলিপিতে তারা বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে অন্যান্য ব্যাংকের মতো বৈষম্য নিরসনে বঞ্চিত এই তিনশতাধিক কর্মকর্তার পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

সুপারনিউমেরারি পদ্ধতিতে বেসিক ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির দাবি

প্রকাশিত : ০১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫