দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহের প্রথম কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৭৪ লাখ ৮৩ হাজার ১৭৫ টি শেয়ার ১৩৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডের ৩১ কোটি ১৮ লাখ টাকার, দ্বিতীয় স্থানে রিলায়েন্স ওয়ানের ৪ কোটি ৬৩ লাখ টাকার ও তৃতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 






















