০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউসিং সোসাইটিসহ আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। এর মধ্যে অধিকাংশই কিশোর। সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরাপরাধদের ছেড়ে দেওয়া হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

]রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক ভিডিও ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। প্রায় প্রতিদিনই নতুন করে হত্যা, ছিনতাই ও ডাকাতির খবর আসছে। সন্ত্রাসমুক্ত এলাকার দাবিতে স্থানীয় বাসিন্দারা শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেন।

এরপর সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অভিযান শুরু করে। পরবর্তী ছয় ঘণ্টায় ৪৫ জনকে আটক করা হয়।

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪