০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সেক্রেটারিয়াল অডিট চালু চায় আইসিএসবি

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৯ মে ২০২৪) বিএসইসি চেয়ারম্যানের কার্যালয়ে আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এর নেতৃত্বে কাউন্সিল সদস্যগণ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎে প্রতিনিধি দল এর পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম-এর মেয়াদকাল বৃদ্ধিতে তাকে অভিনন্দন জানান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের উপদেষ্টা কমিটি এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডে আইসিএসবি সদস্যদের প্রতিনিধিত্বের ব্যাপারে আইসিএসবি প্রেসিডেন্ট উল্লেখ করেন। তালিকাভুক্ত কোম্পানী সমূহে কেবলমাত্র আইসিএসবি থেকে চার্টার্ড সেক্রেটারী ডিগ্রী অর্জনকারীদের নিয়োগ প্রদান করার জন্যও তিনি প্রস্তাব পেশ করেন।

তিনি কর্পোরেট গভর্ন্যান্স কোডে আইসিএসবি-এর বিএসএস-৫ এবং বিএসএস-৬ ‘ভার্চুয়াল এবং হাইব্রিড মিটিং’ এবং ‘রেজোলিউশন বাই সার্কুলেশন’ অন্তর্ভুক্ত করার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সেক্রেটারিয়াল অডিট চালু করারও অনুরোধ জানান।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এসকল কার্যক্রমের মাধ্যমে কর্পোরেট খাতে গুড কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠিত হবে। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।

কাউন্সিল সদস্যগণ আশা প্রকাশ করেন বিএসইসি চেয়ারম্যানের সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।

উক্ত সভায় এম নুরুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ট্রেজারার, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, কাউন্সিল সদস্য, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোঃ শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সেক্রেটারিয়াল অডিট চালু চায় আইসিএসবি

প্রকাশিত : ০৮:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪