১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আগামীকাল জার্মা‌নি সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 84

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে আগামীকাল বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) জার্মা‌নি সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে‌।

মন্ত্রণালয়ের একটি তথ্য বলছে, বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুইদিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধু কন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

ঢাকার এক কূটনী‌তিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠাতব্য মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন। তি‌নি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ কূটনী‌তিক ব‌লেন, ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকা‌র গঠনের পর এ‌টি হ‌বে প্রধানমন্ত্রীর প্রথম বি‌দেশ সফর।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল জার্মা‌নি সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪