০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ব্রাজিলকে ছিটকে ফেলে আর্জেন্টিনার জয়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • 87

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে ছিটকে ফেলে প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাঁচামরার এই লড়াইয়ে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।

এর আগের দুই মৌসুমের ব্রাজিল স্বর্ণপদক জিতেছিল। যে কারণে এবার তাদের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। অথচ এবার তারা অলিম্পিকের মূলপর্বে জায়গাই করে নিতে পারলো না। ২০০৪ সালের পর এই প্রথম টানা দুইবারের সোনাজয়ীরা চূড়ান্ত পর্বে আসার আগেই ছিটকে যাওয়ার ঘটনা ঘটলো।

ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিকের চূড়ান্ত পর্বে যাওয়ার পথে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। তবে ব্রাজিল ড্র করতে পারলেও মূলপর্বে জায়গা নিশ্চিত করতে পারতো। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি জয়ের বিকল্প ছিল না। কারণ, আগের দুই ম্যাচে এক হার আর এক জয়ে ব্রাজিলের পয়েন্ট ছিল ৩।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আর আগের দুই ম্যাচেই ড্র করা আর্জেন্টিনার পয়েন্ট ছিল ২। যে কারণে এই ম্যাচে কোনোমতে ড্র করতে পারলেও চূড়ান্তপর্বে উঠে যেতো ব্রাজিল। তখন ব্রাজিলের পয়েন্ট হতো ৪, আর আর্জেন্টিনার পয়েন্ট হতো ৩। তবে সেটি আর হয়নি। অবশেষে ৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টাইন যুবারাই উঠেছে মূলপর্বে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলকে ছিটকে ফেলে আর্জেন্টিনার জয়

প্রকাশিত : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪