০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • 63

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ বাড়লেও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও শীতের দাপট রয়েছে উত্তরের এ জনপদে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দুর্ভোগে কাটছে না নিম্ন আয়ের মানুষের।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের (৩০ জানুয়ারি) চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেদিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যমতে, গত ২৩ জানুয়ারি থেকেই এ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা

প্রকাশিত : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪