১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 44

আজ বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮ তম আসর।রোববার (২১ জানুয়ারি, ২০২৪) সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, এবারের বাণিজ্য মেলার প্রবেশের টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা।

এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইপিবি আরও জানিয়েছে, এ বছর বাড়ানো হয়েছে বাসের সার্ভিস রুট। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে যায় মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশিত : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪