বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মাজেদা খাতুন। পাশাপাশি মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম।
শনিবার (২৩ ডিসেম্বর, ২০২৩) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ কমিটি ঘোষণা করেন। নির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছরের (২০২৪-২০২৫ সাল) জন্য দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন। সহ-সভাপতি হয়েছেন এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক মো. ওবায়দুর রহমান।
এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম।
অনলাইন ডেস্ক 


















