০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বৃষ্টি, শীতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 64

আগের দিন মেঘলা আকাশ ও সন্ধ্যার পর দুই-এক ফোটা বৃষ্টি দেখেছে রাজধানীবাসী। এবার ভোর রাত থেকে ঝরা বৃষ্টিতে বিপত্তিতে পড়ল অফিসগামীরা। বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ বৃষ্টিপাত থাকবে, শুক্রবার (৮ ডিসেম্বর) কমে যাবে। তবে কাল বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা থাকবে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে গিয়ে গত কয়েকদিনের তুলনায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে আজ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আজ দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্যপ্রবাহের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় সপ্তাহে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বৃষ্টি, শীতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩