০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

আজ রোববার (২৫ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয় সপ্তম দফার এ অবরোধ। চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অবরোধের ডাক দেন। অবরোধে নেতাকর্মীদের ‘দুর্জয় সাহস’ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ছয় দফা অবরোধ ডেকেছে বিএনপি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এবার হচ্ছে সপ্তম দফার অবরোধ। বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সঙ্গে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

জনপ্রিয় সংবাদ

বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রকাশিত : ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩