০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • 103

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ বা শেষ কর্মদিবসে মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৭১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৪৫০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুধবার ডিএসইতে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসইতে ৫০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

প্রকাশিত : ০৩:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩