০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

তামিম ছাড়াই বিশ্বকাপ দল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • 52

ভারতে অনুষ্ঠেয় বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন না তামিম ইকবাল। কোমরের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি তিনি। সেজন্য তাকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তামিম ইকবাল দীর্ঘদিন কোমরের ইনজুরিতে ভুগছেন। ওই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ খেলার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি। সেখানে ৪৪ রানের ইনিংস খেলে দলকে আশা দিলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান যে, কোমরের অস্বস্তি কাটেনি তার।

তামিম বিশ্বকাপ দলে থাকবেন কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় বৈঠক করেন কোচ ও অধিনায়ক। মঙ্গলবার তৃতীয় ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি পাপন বৈঠকে ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাকে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নানান পক্ষের সঙ্গে বৈঠক করে বিসিবি থেকে শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে। অল্প কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা হবে বলে বিসিবি তাদের সোস্যাল মিডিয়া সাইটে জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

তামিম ছাড়াই বিশ্বকাপ দল

প্রকাশিত : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩