০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফরিদপুরে বজ্রপাতে নিহত ১, আহত ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • 54

ফরিদপুরে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুলসী রানী সরকার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এতে আরও চারজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বাকচর গ্রামের দুই নারীসহ পাঁচজন বৃষ্টির মধ্যে কৃষিকাজ ও গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাতে পাঁচজন আহত হন। ঘটনাস্থলের একটু দুরে মাঠে কাজ করা কৃষকেরা ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাসপাতালে নেওয়ার পথে তুলসী রানী সরকার মারা যান। আহত আলামিন সর্দার (২০), আলামিন শেখ (৩৫), রোফাল সরদার (৪৫), চিনু রানী সরকারকে (৪২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী বলেন, দুপুরের দিকে বৃষ্টির সাথে অনেক বজ্রপাতও হয়। এ সময় পরানপুর মাঠে গরুর জন্য ঘাস কাটতে ও মাঠে কাজ করতে গিয়ে বাকচর গ্রামের রুফাল সরদার, আলামিন সরদার, তুলসী রানী সরকার ও চিনু রানী সরকার বজ্রপাতে আহত হয়। হাসপতালে নেবার পথে তুলসী রানী সরকার মারা যান। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বজ্রপাতে নিহত ১, আহত ৪

প্রকাশিত : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩