০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক বিরুদ্ধে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • 45

লোগো: সংগ্রহীত (নিউজবাংলা)

নিজস্ব প্রতিবেদক: অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে ফের অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর। সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করা হবে। এজন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে অধিদফতরের পক্ষ থেকে।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

ডা. আহমেদুল কবীর বলেন, যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, মেয়াদোত্তীর্ণ এবং অনিয়ম করছে গত বছর আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। ডেঙ্গু পরিস্থিতিতে ফের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য পাচ্ছি। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফের অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। একযোগে সারাদেশে এই অভিযান পরিচালিত হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইসিইউ সেবা নিয়ে প্রতারণা প্রসঙ্গে আহমেদুল কবীর বলেন, ডেঙ্গু আক্রান্ত সব রোগীর জন্য আইসিইউ লাগে না। কিন্তু কিছু ক্লিনিক আছে যাদের আইসিইউয়ের তেমন সুবিধা সুবিধা নেই। তবুও রোগীদের সঙ্গে প্রতারণা করে আইসিইউতে রাখে। এসব বিষয়ে অধিদফতর নজর রাখছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক বিরুদ্ধে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত : ০৫:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩