০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডিএসইতে লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • 36

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ১৭০ কোটি ৬০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রোববার ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রোববার সিএসইতে ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

প্রকাশিত : ০৩:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩