০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচকের পতনেও বেড়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • 28

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯.২১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী ডিএসইতে ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৪১ কোটি ৫৯ লাখ টাকার বা ৯.২১ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৫ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ৬৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৪টির।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচকের পতনেও বেড়েছে লেনদেন

প্রকাশিত : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩