০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • 69

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ সেপ্টেম্বর, ২০২৩) দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই বেড়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে।

এছাড়াও ‘ডিএস ৩০’ ৫ দশমিক ০৫ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূচকের সাথে ডিএসইতে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। আজ ৫২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ০২ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ২৯টি, বিপরীতে ১১৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

প্রকাশিত : ০২:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩