০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা আমান উল্লাহ আমান কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • 42

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১০ সেপ্টেম্বর ২০২৩) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আমানের আইনজীবী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায়। অন্যদিকে, বিএনপি নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের বের করে দেয় পুলিশ। মূলত, আমান উল্লাহ আমানের সঙ্গে আদালত প্রাঙ্গণে আসেন তারা।

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা আমান উল্লাহ আমান কারাগারে

প্রকাশিত : ০২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩