০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থান-পতনেও বেড়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • 42

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহ শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনেদেন বেড়েছে ৪৭.১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৫৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ছিল ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৯৫ লাখ টাকা বা ৪৭.১০ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেনও বেড়েছে। ডিএসইতে ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৯৪ কোটি ৯ লাখ টাকার বা ১৭.৬৮ শতাংশ লেনদেন বেড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৭ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টির।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থান-পতনেও বেড়েছে লেনদেন

প্রকাশিত : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩