০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 39

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১.৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯০ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৮ কোটি ৯ লাখ টাকার বা ১.৭৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৯ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৯৯ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৬.৭৯ বা দশমিক ৫০ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

প্রকাশিত : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩