০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • 65

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। এদিন মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪২ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

প্রকাশিত : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩