০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পুলিশকে সজাগ থাকার আহ্বান

হেফাজতের বিক্ষোভ কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই আগামীকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আজ রোববার সকালে মিরপুর পিওএম পুলিশ লাইনস মাঠে ভোট কেন্দ্রে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে ব্রিফিং করা হয়েছে। ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

ব্রিফিংয়ে পুলিশ ও আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদের প্রতি সতর্ক থাকার নির্দেশনা দেন মহিদ উদ্দিন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ব্রিফিংয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পুলিশকে সজাগ থাকার আহ্বান

প্রকাশিত : ০৮:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩