০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকায় উজরা জেয়া ও ডোনাল্ড লু

চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে‌ছেন। সফরে মার্কিন প্রতিনিধিদল গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজরার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১২ জুলাই) দিনব্যাপী মার্কিন দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরদিন দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মূল বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠক করবেন উজরার নেতৃত্বাধীন মার্কিন দলটি।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় উজরা জেয়া ও ডোনাল্ড লু

প্রকাশিত : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩