নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড(সিআরআইএসএল) প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অনলাইন ডেস্ক 























