০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় পরিকল্পনা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, কৃষি কাজে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে। কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার। নতুন প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করতেও নির্দেশ দেন সরকার প্রধান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে। বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে। সভায় বিদেশি অর্থের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিদেশি ঋণ ও সহায়তা ৫০ বিলিয়ন ডলার পাইপ লাইনে আছে। এগুলো প্রকল্পে ব্যবহার করতে পারলে রিজার্ভে কাজে লাগবে এবং প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাবে।

জানা যায়, একনেক সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩