০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক: অন্য বছর গুলোর তুলনায় এই বছর প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে উঠেছে নগরবাসীর জীবন বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা এ অবস্থা থেকে বাঁচতে ছাদ বাগানের কোন বিকল্প নেই তাই বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন ভবনের ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। তাপমাত্রা কমাতে সরকার কর ছাড়ের এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সিদ্ধান্ত দেশের সব সিটি করপোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ছাদ বাগান করলে এর যথাযথ পরিচর্যাও করতে হবে। যেন সেখানে মশার জন্ম না হয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। শিগগির এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রী বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন তাদের বাগানে যেন মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।

তাজুল ইসলাম বলেন, যার যার এলাকার মেয়র আছেন, তারা সর্বিক বিষয় ঠিক করে দেবেন। আজ এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড়

প্রকাশিত : ০৪:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩