নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির ৪৪ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ ৪১ লাখ টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে অ্যান্ডভেন্ট ফার্মা। কোম্পানিটি ২৫ কোটি ৮৬ লাখ ৪হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ ইন্সুরেন্স, সি পার্ল হোটেল, সোনালী লাইফ ইন্সুরেন্স, পেপার প্রসেসিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইনট্রাকো রিফিউলিং এবং আরডি ফুড ।
অনলাইন ডেস্ক 























