নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিদায়ী সপ্তাহে শেয়ারটির দর ৬০.৩৬ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচিত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬২ লাখ ২৩ হাজার টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গেল সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৯ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৭ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩৭ কোটি ৬৭ লাখ হাজার টাকা।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর বৃদ্ধির তালিকায় রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০.৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, জিকিউ বলপেন, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
অনলাইন ডেস্ক 























