১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

১০ মিনিটেই শেষ বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচের টিকিট

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশচুম্বী দাম নিয়ে শুরুতে সমালোচনা চললেও, প্রথম দফায় ছাড়ার ১০ মিনিটের মাঝেই শেষ ম্যাচের টিকিট। দেশটির সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে’র প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ফিফা উইন্ডোতে হতে যাওয়া আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হবে বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথমে টিকিটের মূল্য ঘোষণা করতেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮,৭৫৩ টাকা (৮২ ডলার) থেকে সর্বোচ্চ ৭২,৫৮৭ টাকা (৬৮০ ডলার) পর্যন্ত খরচ করতে হবে।

চীনা মুদ্রায় যা সর্বনিম্ন ৫৮০ ইউয়ান থেকে সর্বোচ্চ ৪৮০০ ইউয়ান পর্যন্ত। আগামী ৫ ও ৮ জুন দুই ধাপে টিকিট বিক্রির কথা জানিয়েছেন আয়োজকরা। তবে টিকিটের বাড়তি দাম নিয়ে অসন্তুষ্ট ফুটবল অনুরাগীরা তখন সমালোচনায় সরব হয়ে ওঠেন।। প্রথম দফায় ছাড়া টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ হওয়ার কথা জানালেও, ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি তারা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

১০ মিনিটেই শেষ বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচের টিকিট

প্রকাশিত : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩