১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক। এতদিন সাপ্তাহিক বন্ধ ছিল মঙ্গলবার।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর বোরাক টাওয়ারের ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিএমটিসিএলের এমডি জানান, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। বর্তমানে ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত ছিল। পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন সময় অনুযায়ী এখন থেকে মেট্রোরেলের চলাচলের সময়কে পিক অফ পিক আওয়ারে ভাগ করা হবে৷ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার৷ ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার৷ দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার৷ সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার৷ পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন যাওয়া আসা করবে৷ অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে উভয় দিক থেকে৷

এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এম এ এন ছিদ্দিক। এ অংশে চলতি বছরের নভেম্বরে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যেটার শিডিউল গত ডিসেম্বরেই দেয়া আছে।

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা

প্রকাশিত : ১২:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩