০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবারও দাম বাড়ল এলপিজির

নিজস্ব প্রতিবেদক: আবারও ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। গত মাসে দাম কমলেও মে মাসে বর্ধিত দামে গ্যাস কিনতে হবে ভোক্তাদেরকে। ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় মে মাসের জন্য এলপি গ্যাসের জন্য নতুন দর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে। প্রতি মাসেই দাম সমন্বয় করা হয়। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

আবারও দাম বাড়ল এলপিজির

প্রকাশিত : ০৪:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩