০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • 69

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৯০০ কোটির বেশি লেনদেন হয়েছে। যা চলতি বছরে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে।

এর আগে গত ১৮ জানুয়ারি ডিএসইতে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে ২০২ কোটি ৩৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টির।

জনপ্রিয় সংবাদ

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

প্রকাশিত : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩