০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা তদন্ত করা হচ্ছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে বলে মন্ত্যব করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, সংবিধান ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা আপসহীন। নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ৷ দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। পাশাপাশি বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি। ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগের চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে?

জনপ্রিয় সংবাদ

অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা তদন্ত করা হচ্ছে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩