নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড গত (৩১ ডিসেম্বর, ২০২২) তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ হারে লভ্যাংশ দেবে। এর ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ১২.৫০ শতাংশ বোনাস।
বুধবার (৫ এপ্রিল,২০২৩) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে (৩১ ডিসেম্বর ২০২২) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টার্ণ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৪৭ পয়সা।
অনলাইন ডেস্ক 























