১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পূরণ হলো দুই পাড়ের মানুষের আরেকটি স্বপ্ন। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক এ বিশেষ ট্রেন চলাচলের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো। কর্তৃপক্ষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে রেললাইন সবার জন্য উন্মুক্ত করার আশা প্রকাশ করেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল,২০২৩) দুপুর ১টা ১০ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফিতা কেটে বিশেষ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর ১টা ১৫ মিনিটে বিশেষ ট্রেনটি চলতে শুরু করে।

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

প্রকাশিত : ০৩:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩