নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সমতা লেদারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে সমতা লেদার শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ অটোকার্স ৯.৯৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৯.৯১, ইউনিয়ন ক্যাপিটাল ৮.৯৭, স্ট্যান্ডার্ড সিরামিকস ৮.২৮, জেমিনি সি ফুড ৭.৪৮, আমরা টেকনোলজিস ৭.৩৯, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স ৪.৭৯, আজিজ পাইপস ৪.৩৫ এবং জিকিউ বলপেন ৪.১৪ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 























