১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীরের মেয়র পদ পাওয়ার রায় পেছাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • 65

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের রায়ের দিন পিছিয়ে আগামী মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।

এর আগে, গত মঙ্গলবার (২৮ মার্চ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়। শুনানি শেষে একই বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওইদিন আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট এম কে রহমান ও ব্যারিস্টার বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম। এর আগে, গত ১৫ মার্চ মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরের মেয়র পদ পাওয়ার রায় পেছাল

প্রকাশিত : ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩