নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৫ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৮.০১ শতাংশ কমেছে। এতে করে লিগ্যাসি ফুটওয়্যার শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্সুরেন্স ৭.২২ শতাংশ, ডমিনেজ স্টিল ৬.৭০, ইস্টার্ন হাউজিংয় ৬.১৪, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৫.৫৫, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স ৪.৯৬, জেএমআই হসপিটাল ৪.৯০, ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স ৪.৯০, জেনেক্স ইনফোসিস ৪.৭৩ এবং হাক্কানি পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড ৪.৬৭ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 























