নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ফিড মিলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৮০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭০পয়সা বা ৪.৮২ শতাংশ কমেছে। এতে করে ন্যাশনাল ফিড মিল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স ৪.৩৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৪.৩২, ফারইস্ট ফাইন্যান্স ৩.২৭, সিটি জেনারেল ইন্সুরেন্স ৩.০৪, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৩.০৩, বিডি থাই এ্যালুমিনিয়াম ২.৯৬, খান ব্রাদার্স ২.৯১, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স ২.৮৩ এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২.৮৯ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 























