১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শুরুতেই সাজঘরে ফিরল লিটন, তামিম

নিউজ ডেস্ক: মিরপুরে দ্বিতীয় ওয়ানডের স্মৃতি চট্টগ্রামের সাগরিকায় শেষ ওয়ানডেতে ফেরালেন লিটন দাস। আবারও শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে রাত পেলেন না লিটন। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরলেন। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে লিটন। ৩য় ওভারে স্যাম কারান তামিম ইকবাল কেও সাজঘরে পাঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৩ রান। মুশফিকের সঙ্গে ক্রিজে রয়েছেন শান্ত।

ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। সোমবার (০৬ মার্চ) শেষ ওয়ানডেতে ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

শুরুতেই সাজঘরে ফিরল লিটন, তামিম

প্রকাশিত : ১২:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩