নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ২৪ কোটি ১০ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটি ২০ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইনট্রাকো রিফিউলিং স্টেশন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
অনলাইন ডেস্ক 























