১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • 72

রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। আর্জেন্টিনার দূতাবাস ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা।

বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে ডিপ্লোমেটিক কোরের প্রধানসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, ফুটবল সংক্রান্ত বিষয়েও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর বাইরে কৃষিখাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং ট্রেড কোপারেশন নিয়ে একটি চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

প্রকাশিত : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩