১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে বাসায় ঢুকে গুলি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 69

নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেটে তার ওপর হামলা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে হারুনুর রশিদ খানের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থম থমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরছিলেন।

বাড়ির গেটে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিনজন তাকে পেছন থেকে ৩টি গুলি করে। গুলি তিনটি তার পিঠে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে বাসায় ঢুকে গুলি

প্রকাশিত : ১১:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩